করোনাভাইরাসে স্মার্টফোনের বিক্রি ২০ শতাংশ কমেছে

২ জুন, ২০২০ ০০:৪৮  
চলমান করোনাভাইরাস মহামারিতে চলতি বছরের প্রথম তিনমাসে বিশ্বব্যাপী স্মার্টফোনের বিক্রি ২০ শতাংশ কমেছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গবেষণা প্রতিষ্ঠান গার্টনার এই তথ্য জানিয়েছে। খবর সিনেট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মহামারিতে লকডাউনে থাকা এবং অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে সবাই এখন অপ্রয়োজনীয় পণ্যগুলো কেনা থেকে বিরত থাকছে। গার্টনারের সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট আনসুল গুপ্ত বলেন, করোনাভাইরাস মহামারিতে বিশ্বের স্মার্টফোন বাজার সবচেয়ে বেশি খারাপ অভিজ্ঞতায় আছে। চীনে সাময়িকভাবে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় এবং ক্রেতাদের খরচের পরিমান কমে যাওয়ায় অধিকাংশ চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এবং অ্যাপলের উপর মারাত্বকভাবে প্রভাব পড়েছে। প্রথম প্রান্তিকে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাং, হুয়াওয়ে এবং অ্যাপলের বিক্রিতে রেকর্ড পরিমান পতন হয়েছে। যদিও স্যামসাং বাজারে প্রথম স্থান দখল করে আছে। গত সপ্তাহে গার্টনারের পক্ষ থেকে জানানো, এবছর মহামারির কারণে বিশ্বব্যাপী ডিজিটাল ডিভাইসের সরবরাহ ১৩ দশমিক ৬ শতাংশ কমে যাবে। শুধুমাত্র স্মার্টফোনের সরবরাহ কমবে প্রায় ১৪ দশমিক ৬ শতাংশ। ডিবিটেক/বিএমটি